আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দাবদাহ উপেক্ষা করে খণ্ডঘোষে মায়ের অন্নভোগে হাজারো মানুষের সমাগম, স্বাস্থ্য শিবিরে ট্রাইসাইকেল প্রদান

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান: তীব্র দাবদাহকেও উপেক্ষা করে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের জুবিলা বিশ্বেস পুকুরে মায়ের অন্নভোগ উপলক্ষে শনিবার হাজার হাজার মানুষের ভিড় লক্ষ্য করা যায়। জাতি-ধর্ম নির্বিশেষে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে অন্নভোগে অংশগ্রহণ করেন।

প্রখর রোদ সত্ত্বেও সকাল থেকেই ভক্তদের দীর্ঘ লাইন দেখা যায়। সুশৃঙ্খলভাবে সকলকে অন্নভোগ খাওয়ানো হয়। আয়োজকদের দাবি, প্রতি বছরের মতো এ বছরও ব্যাপক সাড়া মিলেছে সাধারণ মানুষের।অন্নভোগ উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।

শিবিরে বহু মানুষ স্বাস্থ্যপরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। পাশাপাশি দুইজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে ট্রাইসাইকেল তুলে দেওয়া হয় জেলা পরিষদের পক্ষ থেকে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম, জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, খণ্ডঘোষ সমিতির কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম, সগরাই গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবযানী রায়, উখরিদ গ্রাম পঞ্চায়েতের প্রধান অপূর্ব হাজরা, বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান পীযূষ সাহা, কৈয়ড় গ্রাম পঞ্চায়েতের প্রধান শাজাহান মন্ডল, সগরাই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রাধাকান্ত মন্ডল সহ অন্যান্য পঞ্চায়েত প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা।

দিনভর শান্তিপূর্ণ পরিবেশে অন্নভোগ খাওয়ানো ও স্বাস্থ্য শিবিরের কার্যক্রম সম্পন্ন হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

See also  ভবঘুরে কে উদ্ধারে মহকুমাশাসকের হস্তক্ষেপ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি