আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ভোটে ভরাডুবির পরে এই প্রথম রাজ-শুভশ্রী সকলের সামনে

krishna Saha

Published :

Raj
WhatsApp Channel Join Now

এবছর বিধানসভা ভোটের রেজাল্ট পাল্টে দিয়েছে অনেক কিছু। যারা ভোটে হেরেছেন, তাদের অধিকাংশ সন্ন্যাস নিয়েছেন রাজনীতি থেকে – যেমন পরিচালক রাজ চক্রবর্তী। বুধবার সন্ধ্য়ার এই অনুষ্ঠানে দু’জনেই এদিন অল হোয়াইট লুকে ধরা দেন। শুভশ্রীর পরনে ছিল সাদা স্লিভলেস শার্ট এবং প্যান্ট। হালকা মেকআপ। পরিচালক রাজও রংমিলান্তি পোশাক পরেছিলেন। তাঁর পরনে ছিল সাদা শার্ট এবং জিনস। একে অপরের হাত ধরে অনুষ্ঠানস্থলে পৌঁছন দু’জনে। ওই অনুষ্ঠানে দেখা যায় অভিনেত্রী ঊষসী রায়কেও। ভাইরাল হওয়া ভিডিওতে দিব্যি খোশমেজাজে তাঁদের কথা বলতেও দেখা গিয়েছে। বেশ কয়েকমাস পর রাজ-শুভশ্রীকে একসঙ্গে দেখে অত্যন্ত খুশি তাঁদের অনুরাগীরা। যেন স্বস্তি পেলেন অনেকেই।২০১৮ সালে সাতপাকে বাঁধা পড়়েন রাজ-শুভশ্রী। বিয়ের পর থেকে তাঁদের রসায়ন বড়ই প্রিয় অনুরাগীদের।

 

 

 

 

ছাব্বিশের বিধানসভা ভোটে স্বামীর হয়ে প্রচারে বেরতেও দেখা গিয়েছিল শুভশ্রীকে। যদিও ভোটে তৃণমূলের ভরাডুবির পর থেকেই যেন বদলে যায় ছবি। রাজ যেন নিজেকে কিছুটা অন্তরালে লুকিয়ে রেখেছিলেন। রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে নেন রাজ। সোশাল মিডিয়ায় জানিয়েছিলেন তাঁর সিদ্ধান্তের কথা। এরপর অষ্টম বিবাহবার্ষিকীতে ছুটি কাটাতে থাইল্যান্ডে চলে যান টলিউডের ‘পাওয়ার কাপল’। কাজের ব্যস্ততার ফাঁকে জন্মদিন বা বিবাহবার্ষিকীর মতো বিশেষ দিনগুলো বরাবরই একান্তযাপনে বিশ্বাসী রাজশ্রী। একে অপরের ঠোঁটঠাসা চুমুর ছবি সোশাল মিডিয়ায় পোস্টও করেন। যা নিমেষে নেটদুনিয়ায় সাড়া ফেলে দেয়, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি