আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

‘ ওরা মানুষ নয় ‘

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
” ওরা মানুষ নয় “
শ্রাবন্তী মালিক,পূর্ব বর্ধমান
ওরা মানুষ নয়,অমানুষের চামড়া ওদের গায়,
শিক্ষিত নামে অশিক্ষিতের পরিচয়।
মানুষ _মান এবং হূশ উভয়েই বর্তমান,
দুটোই আজ বিলুপ্ত মিছে”মানুষ তার নাম।
মানবিকতা নয়,নৃশংসতা যাদের পরিচয়,
তারা আর যাই হোক মানুষ নয়।
নিষ্পাপ শিশু যাদের লালসার চাওয়া-
যাদের হাতে খুন হয় অবলা পশুরা,
যাদের কারনে এ পৃথিবী আজ কলুষিত –
তারা আর যাই হোক মানুষ নয়।
যাদের পাপের দাগে আজ পৃথিবী কলঙ্কিত,
যাদের কারনে আজ পৃথিবী ধ্বংসপ্রাপ্ত _
তারা আর যাই হোক মানুষ নয়।
পশুরাও দেয় ভালোবাসার প্রতিদান,
মানুষরূপী এমন অমানুষ কেড়ে নেয় সেই পশুরই প্রান।
হে ঈশ্বর !করো সব পাপীর বিনাশ,
সুন্দর করে গড়ে দিও এ পৃথিবী আবার।।
See also  স্বাধীনতা সংগ্রামী অনিল বরণ রায় স্মৃতি পুরস্কার পেলেন মুখ্যমন্ত্রীর প্রধান কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি