আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মিটিং মিছিল হবে না-২১ শের ভোট একেবারে অন্য কৌশলে হবে বলে জানিয়ে দিলেন অনুব্রত

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
কার্তিক দাস বৈরাগ্য( কাটোয়া ) :-
মিটিং মিছিল হবেনা ।একেবারে অন্য কৌশলে ২০২১ শের বিধানসভা নির্বাচন হবে বলে স্পষ্ট জানিয়ে দিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।মঙ্গলবার পূর্ব বর্ধমানের কেতুগ্রাম ২ ব্লকের গঙ্গাটিকুরি কিষাণ মাণ্ডিতে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে যোগ দিয়ে দলের ভোট স্ট্রাটেজি প্রকাশ্যে আনেন পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল ।
কর্মী সম্মেলন মঞ্চ থেকেই তিনি ঘোষনা করেন ,“যতগুলি অঞ্চল আছে ততগুলি অবজারভার করা হবে । আমি কাউকে ডাকবো না । ডাকবো শুধু অঞ্চল প্রেসিডেন্ট ,অবজারভার ও পঞ্চায়েত প্রধানদের । কারণ এবারের ভোটের পলিশিটা আমি একটু পালটাবো । কৌশলটাও পালটাবো ।

কোন মিটিং মিছিল হবে না। এবার একেবারে কৌশলে ভোট করতে হবে ।ভোটের হিসেবটা আমি বুঝেনেব অঞ্চল প্রেসিডেন্ট ,অবজারভার ও পঞ্চায়েত প্রধানের কাছে । কর্মীদের আশ্বস্ত করে অনুব্রত বাবু বলেন , চিন্তা করবেন না । মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে আছেন । ঈশ্বর ,আল্লা আমাদের আশীর্বাদ করবেন । ”
দুর্নীতিতে জড়িয়ে পড়া নিজের দলের নেতা কর্মীদেরও এদিন কড়া ভাষায় সতর্ক করেন অনুব্রত মণ্ডল ।এই ইশুতে তিনি কেতুগ্রামের শ্রীখণ্ড ও কোশীগ্রাম অঞ্চল তৃণমূলে সভাপতিদের তীব্র ভৎসনা করেন । দুই অঞ্চল সভাপতিকে সতর্ক করে দিয়ে অনুব্রত মণ্ডল বলেন ,দুর্নীতি করবেন না । সাধারণ মানুষের ক্ষতি করবেন না । আমি দুর্নীতি কোনভাবেই বরদাস্ত করবো না ।
See also  আইসিডিএস সেন্টার থেকে বুজরুকদিঘি উচ্চ বিদ্যালয় থেকে ছাত্র ছাত্রীর অভিভাবকদের মিড ডে মিলের চাল বিতরণ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি