প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান ১৭ ডিসেম্বর
মেয়ের ওবিসি শংসাপত্র পাবার জন্য প্রায়
এক বছর ধরে প্রশাসনের দরজায় দরজায়
ঘুরে বেরিয়েছিলেন মা।কিন্তু মেয়ের ওবিসি না পেয়ে দিনের পর দিন হতাশ হয়েই বাড়ি ফিরছিলেন পূর্ব বর্ধমানে মেমারির
রাধাকান্তপুর নিবাসী ঊর্মিলা দাস ।এই খবর
কৃষকসেতু নিউজ বাংলায় প্রকাশ হবার পর শুক্রবারাই প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া মেয়ে পর্ণার ওবিসি
শংসাপত্র হাতে পেয়ে গেলেন মা ঊর্মিলাদেবী ।বছরের শুরুতে আবেদন করার পর অবশেষে বছরের শেষের দোড়গোড়ায় মেয়ের ওবিসি শংসাপত্র মিলে যাওয়ায় খুশি ছাত্রীর বাবা মা।
ঊর্মিলা দাস এদিন বলেন,তাঁর স্বামী মানিক দাস দৃষ্টিহীন প্রতিবন্ধী।বছর ১০ বয়সী তাঁদের একমাত্র কন্যা পর্ণা গ্রামের বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর পড়ুরা । এবার সে পঞ্চম শ্রেণীতে ভর্তি হবে ।ঊর্মিলাদেবী জানান,তাঁর মেয়ে চতুর্থ শ্রেণীতে পাঠরত কালে চলতি বছরের ২৪ জানুয়ারী তিনি নির্দিষ্ট নিয়ম মেনে মেয়ের ওবিসি শংসাপত্র পাবার জন্য আবেদন করেন ।তার পর থেকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি তাঁর মেয়ের ওবিসি শংসাপত্র পান না।












