সুমন্ত দাস, কৃষকসেতু: লর্ডসের ঐতিহাসিক ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচে মাঠে নেমেই বিশ্ব ক্রিকেটের পাতায় এক নতুন ইতিহাস সৃষ্টি করলেন ভারতের তারকা ওপেনার স্মৃতি মান্ধানা। এটি তাঁর ক্যারিয়ারের ৩০০তম আন্তর্জাতিক ম্যাচ।

এই অনন্য মাইলফলক স্পর্শ করার পাশাপাশি তিনি একাধিক বিশ্ব রেকর্ড নিজের নামে করেছেন।রেকর্ডের পাতায় স্মৃতি মান্ধানা:কনিষ্ঠতম ক্রিকেটার: বিশ্বের ইতিহাসে মাত্র ২৯ বছর ৩৫৭ দিন বয়সে ৩০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার গৌরব অর্জন করলেন তিনি।
বিশ্ব মহিলা ক্রিকেটে এত কম বয়সে এই কীর্তি আর কারও নেই।তৃতীয় ভারতীয় নারী: মিতালি রাজ ও হরমনপ্রীত কৌরের পর তৃতীয় ভারতীয় নারী ক্রিকেটার হিসেবে ৩০০ ম্যাচের এই এলিট ক্লাবে যুক্ত হলেন স্মৃতি।বিশ্বের দ্বাদশ নক্ষত্র: সামগ্রিকভাবে বিশ্ব মহিলা ক্রিকেটের ইতিহাসে এই অবিশ্বাস্য মাইলফলক ছোঁয়া দ্বাদশ ক্রিকেটার হলেন ভারতের এই বাঁহাতি ব্যাটার।লর্ডসের এই ঐতিহাসিক টেস্ট ম্যাচটি তাই শুধু ভারতীয় দলের জন্য নয়, বরং বিশ্ব ক্রিকেটের ইতিহাসেও স্মৃতি মান্ধানার এক অনন্য কীর্তির সাক্ষী হয়ে থাকবে।











