আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিজেপির বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগানকে ধিক্কার, মনিপুর নিয়ে কেন্দ্রকে ধিক্কার

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

২১ শের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই মণিপুরের ঘটনার তীব্র নিন্দা করে তোপ দাগলেন বিজেপির বিরুদ্ধে। ভাষণের শুরুতেই ধিক্কার দিলেন বিজেপির বেটি বাঁচাও, বেটি পড়াও স্লোগানকে। বললেন, কোথায় গেল আপনাদের বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান ?

 

 

মণিপুরের মানুষের পাশের দাঁড়ানোর বার্তা দিলেন তিনি। বললেন, আমরা আপনাদের সঙ্গে আছি। বললেন, মণিপুরে যা চলছে, বেটি জ্বলছে.. মণিপুর জ্বলছে.. সারা ভারত জ্বলছে। কেন্দ্রকে ধিক্কার দিয়ে তিনি বলেন, বিলকিসের অপরাধীদের ছেড়ে দেওয়া হয়েছে। আজ মহিলােদের ইজ্জত লুঠ করছে !

 

মহিলারা আমাদের মা, দিদা, বোন। মহিলাদের ইজ্জত নিলে, শুনে রাখো.. আগামী ভোটে মহিলারাই আপনাদের উপড়ে ফেলে দেবে.. মায়েরা, বোনারা আমাদের দুর্গা, কালী, সতী, সাবিত্রী, সীতা, অরুন্ধতী, রোশনারা, জাহানারা … সবাই আমাদের মা !

See also  হাইকোর্টের ঐতিহাসিক রায়: এক আগস্ট থেকে ফের শুরু একশো দিনের কাজ, স্বস্তিতে বাংলার শ্রমজীবী মানুষ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি