আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

১৯ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা আহত বাইক আরোহী,পুলিশকে ঘিরে বিক্ষোভ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

অন্ডাল : ১৯ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা। আহত বাইক আরোহী। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ। উত্তেজনা অন্ডাল এয়ারপোর্ট মোড়ে। অন্ডাল থানার পুলিশকে ঘিরে ধরে চলে বেশ কিছুক্ষণ বিক্ষোভ।
বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ একটি বাইক নিয়ে আসানসোলের দিক থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল এক বাইক আরোহী।

 

 

 

এয়ারপোর্ট মোড়ে আচমকা একটি ট্রাক ব্রেক করলে পিছনে ধাক্কা মারে বাইক আরোহী। পড়ে যায় সে। তারপরেই এলাকার মানুষজন ক্ষোভে ফেটে পড়েন । তারা অভিযোগ করেন জাতীয় সড়কের ওপর ব্যারিকেট দেওয়ার ফলে এই ঘটনা মাঝেমধ্যেই ঘটছে বলে অভিযোগ তাদের। এই ঘটনায় পুলিশ সহ সিভিক ভলেন্টিয়ার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন। সিভিক কে ধরে ঘিরে ধরে চলে বিক্ষোভ ঘটনার জেরে ১৯ নম্বর জাতীয় সড়কে একটা লেনে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।

 

 

 

 

ঘটনার স্থলে পুলিশের উচ্চ আধিকারিকরা এসে পরিস্থিতি স্বাভাবিক করে। আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

See also  লকডাউনে পূর্ব বর্ধমানে বেড়ে চলেছে সাইবার ক্রাইম-বিশেষ ভিডিও তৈরি করে পুলিশ জনগনকে সচেতন করার কাজ শুরু করলো

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি