আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

‘প্রশ্নপত্র ফাঁস’ – অপরাধীরা কেউ ছাড়া পাবে না – প্রধানমন্ত্রী

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বুধবার প্রশ্নপত্র ফাঁস বিরোধী বিল পাশ হয়ে গেছে লোকসভায়। আর তার পরেই এই নিয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন দেশের প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে মোদি বলেন, প্রশ্নফাঁস চক্রকে এবার আর রেহাই পাবে না।

এদিন মোদিকে বলতে শোনা গিয়েছে, ”দশকের পর দশক ধরে রাজ্য ও কেন্দ্রীয় সরকারগুলিকে প্রশ্নফাঁসের চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে। যার ফলে লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়েছে। আমরা ধারাবাহিকভাবে একের পর এক পদক্ষেপ করেছি। পরীক্ষা ব্যবস্থায় সংস্কার আনা, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ কিংবা বিভিন্ন রাজ্যের পরামর্শ বিবেচনা করা— সব মিলিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি।”

পাশাপাশি প্রধানমন্ত্রী দাবি করেন, কেন্দ্র ও রাজ্য— উভয় স্তরেই শিক্ষাব্যবস্থায় সংস্কার অপরিহার্য হয়ে পড়েছে। তিনি পরীক্ষায় জালিয়াতি রুখতে প্রযুক্তির পরিপূর্ণ ব্যবহারের উপরও জোর দেন। সেই সঙ্গেই তাঁর হুঁশিয়ারি, ”প্রশ্নফাঁস চক্র ও পেপার মাফিয়া— যারা দেশের শিশুদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলে, তাদের কোনওভাবেই ছাড় পাবে না। তাদের বিরুদ্ধে কঠোর আইনের প্রয়োজন রয়েছে।”

বুধবার এই বিল নিয়ে আলোচনার সময়ে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী দাবি করেন, দিল্লিতে প্রতিবাদরত পড়ুয়াদের প্রতি পুলিশের আচরণ নিয়ে বিবৃতি দিতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। কিন্তু এদিন লোকসভায় উপস্থিতই ছিল না স্বরাষ্ট্রমন্ত্রী। রাহুলের এহেন মন্তব্যের পরই লোকসভায় ভোটাভুটি শুরু হয়।

See also  বিজয়া সম্মিলনীর আয়োজন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি