আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রাজ্যে পুনরায় স্মার্ট মিটার চালু করার প্রতিবাদে এ্যাবেকার ডাকে জয়নগর বিদ্যুৎ অফিসে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন

krishna Saha

Published :

Jaynagar
WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : রাজ্যে পালাবদলের পরেই পুনরায় রাজ্যে স্মার্ট মিটার চালু ও সুকৌশলে বিদ্যুতের মাশুল বৃদ্ধির ষড়যন্ত্রের বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে প্রতিবাদে নেমেছে এ্যাবেকা।আর তারই অঙ্গ হিসাবে মঙ্গলবার এ্যাবেকার জয়নগর মজিলপুর ইউনিটের উদ্যোগে জয়নগর থানার মোড় থেকে একটি মিছিল

জয়নগর মজিলপুর হাটপাড়ায় অবস্থিত জয়নগর ইলেকট্রিক অফিস পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল হয়। এবং সেখানে স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। এ ব্যাপারে এ্যাবেকার জয়নগর মজিলপুর ইউনিটের সদস্য সোমনাথ পাল বলেন,আমরা এদিন আমাদের দাবী পত্র বিদ্যুত দফতরের জয়নগর স্টেশন ম্যানেজারের কাছে জমা করেছি।

উনি আমাদের আবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন বলে জানিয়েছেন ।এদিন একই বিষয়ে বহড়ু ও দক্ষিন বারাশত বিদ্যুৎ দফতরে ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়।

See also  গেরুয়া পতাকা আর গেরুয়া আবিরে ঢেকে গেল গোটা গ্রাম

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি