আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পোশাক মেলা উদ্বোধনে নুসরাত জাহান

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা: কলকাতার নিউ টাউনের বিশ্ব বাংলা সম্মেলন কেন্দ্রে শুরু হল তৃতীয় বর্ষের আরটিসি ও এসটিসি পোশাক মেলা। দুই দিনব্যাপী এই মেলা চলবে ১৪ ও ১৫ আগস্ট। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী নুসরাত জাহান এবং মণীশ ভাদানি ও রাহুল কুমার। দেশের ১০টি প্রধান শহর থেকে দুই শতাধিক পোশাক সংস্থা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। দিল্লি, মুম্বই, কলকাতা, কানপুর, ইন্দোর, আমদাবাদ, জয়পুর, লুধিয়ানা, জবলপুর ও অমরাবতীর সংস্থাগুলি পুরুষ, মহিলা, কিশোরী ও শিশুদের পোশাকের নানা সম্ভার প্রদর্শন করছে।

আয়োজক- দের আশা, মেলায় দুই হাজারের বেশি দর্শনার্থী এবং দেড় হাজারেরও বেশি ক্রেতা আসবেন। আসন্ন উৎসবের মরসুমকে সামনে রেখে এখানে নতুন নকশা, পোশাকের ধরন ও সাম্প্রতিক ফ্যাশনের সম্ভার তুলে ধরা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে নুসরাত জাহান বলেন, কলকাতায় দেশের বিভিন্ন প্রান্তের পোশাক ব্যবসায়ীদের একত্রিত হতে দেখে তিনি আনন্দিত। তাঁর মতে, এই ধরনের মেলা পোশাক শিল্পের ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি ক্রেতাদের এক জায়গায় বিভিন্ন ধরনের পণ্য বেছে নেওয়ার সুযোগ করে দেয়।


আয়োজক মণীশ ভাদানি ও রাহুল কুমার জানান, দেশের বিভিন্ন পোশাককেন্দ্রের ব্যবসায়ীদের সরাসরি ক্রেতাদের সঙ্গে যুক্ত করাই এই মেলার মূল লক্ষ্য। মেলাটি ব্যবসায়িক যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

See also  তৃণমূল নেতার সঙ্গে বচসা পুলিশের ।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি