আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

NEET পুনঃপরীক্ষার চাপ! হায়দরাবাদে ১৯ বছরের পরীক্ষার্থীর আত্মহত্যা, চাঞ্চল্য

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

হায়দ্রাবাদ :-হায়দরাবাদের মিয়াপুর এলাকায় এক ১৯ বছরের NEET পরীক্ষার্থীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিজের আবাসন থেকেই ওই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। সেখানে তিনি উল্লেখ করেছেন, তাঁর মৃত্যুর জন্য অন্য কেউ দায়ী নন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, NEET পুনঃপরীক্ষাকে কেন্দ্র করে তৈরি হওয়া মানসিক চাপ ও উদ্বেগই এই মর্মান্তিক ঘটনার অন্যতম কারণ হতে পারে।


রবিবার অনুষ্ঠিত হওয়া NEET-UG পুনঃপরীক্ষার আগে এই ঘটনা নতুন করে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া পড়ুয়াদের মানসিক চাপের বিষয়টিকে সামনে এনে দিয়েছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পূর্ববর্তী পরীক্ষা বাতিল হওয়ার পর পুনরায় পরীক্ষার সিদ্ধান্তে বহু পরীক্ষার্থী উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। একই সঙ্গে পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য ও পরীক্ষাকেন্দ্রিক চাপ মোকাবিলার বিষয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে শিক্ষামহলে।

See also  বাল্যবিবাহ রোধে সেহারাবাজার চন্দ্র কুমার ইনস্টিটিউশনে বিশেষ সচেতনতা কর্মসূচি।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি