আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

জীবনতলা বাজারে হাঁটালো পুলিশ তৃনমূল নেতা সওকত মোল্লাকে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,ক্যানিং :
সওকত মোল্লাকে রাস্তায় হাঁটাচ্ছে পুলিশ। ও দিকে বাজছে ‘মাছ চোর’ গান।বৃহস্পতিবার জীবনতলা বাজার এলাকায় দেখা গেল সেই ছবি। শওকতের মুখ কাচুমাচু, চার দিকে ঘিরে রেখেছে পুলিশ। যে রাস্তায় এতদিন দাপটের সঙ্গে ঘুরে বেরিয়েছেন দাপুটে তৃনমূল নেতা শওকত মোল্লা, জীবনতলার সেই রাস্তায় এদিন শওকত মোল্লা হাঁটছেন, সঙ্গে পুলিশ। একটি মামলার পুনর্নির্মাণের জন্য এ দিন শওকতকে জীবনতলা বাজারে আনা হয়।দুপুরে যখন শওকতকে নিয়ে রাস্তায় হাঁটছে পুলিশ, জীবনতলা বাজার তখন লোকে ঠাসা।

এতদিন শওকতের দাপট দেখেছেন তাঁরা, আজ দেখছেন ক্ষমতার ছাতা সরে গেলে সব দাপটই ফিকে হয়ে যায়। এই জীবনতলা বাজারে এক সময়ে সাম্রাজ্য ছিল এই শওকতের। সেখানেই আজ পুলিশের ঘেরাটোপে তাঁকে অভিযুক্ত হিসেবে হাঁটানো হলো। এই এলাকায় অবস্থিত বিডিও অফিসেই শওকতের পঞ্চায়েত সমিতির অফিস ছিল।এ দিন বিডিও অফিসের সামনে দিয়ে যখন শওকত হেঁটে যাচ্ছেন, হঠাৎ উপরের দিকে তাকিয়ে একজনকে দেখে হাতও নাড়েন ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক।

সেখানে এসে হাজির ছিলেন শওকতের মেয়েও।

See also  উদার আকাশ বইমেলা বিশেষ সংখ্যা উদ্বোধনে কবি অতসী ঘোষ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি