আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

১০০–১৫০ বছরের পুরনো ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা অনুদানের পরিকল্পনা, নবান্নে প্রস্তুতি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের ১০০ থেকে ১৫০ বছরের পুরনো ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। জেলায় জেলায় রথযাত্রা উৎসবকে আরও সাড়ম্বরে উদ্‌যাপনের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।


সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলিকে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। সেই তালিকার ভিত্তিতেই আর্থিক সহায়তা প্রদান করা হবে।


জানা গিয়েছে, আগামী ১৩ জুলাই অনুমোদিত প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হতে পারে। এছাড়াও, ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উপস্থিত থেকে রাজ্যের বিভিন্ন রথযাত্রা কমিটির প্রতিনিধিদের উদ্দেশে বক্তব্য রাখতে পারেন বলেও নবান্ন সূত্রে খবর।


এদিকে, আসন্ন রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে রাজ্যের সব জেলাশাসককে (ডিএম) প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে তথ্য ও সংস্কৃতি দপ্তর। প্রশাসনের পক্ষ থেকে উৎসবকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।

See also  আনুমানিক ৩০০ বছর ধরে চলে আসছে উখরিদের দত্ত বাড়ির সরস্বতী পূজা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি