আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে আবারও চুরি।মেডেল ঘরের বেসিনের কল পর্যন্ত চুরি হয়েছে।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সমস্ত মেডেল বিশেষ করে পদ্মশ্রী পুরস্কার,রাষ্ট্রপতি পুরস্কার, সোনা রূপো,ব্রোঞ্জের মেডেল এবং বিদেশি পুরস্কার সব নিয়ে গেছে চোর। তাছাড়া ঘরের বিভিন্ন দামি দামি সব জিনিসপত্র থেকে শুরু করে এমনকি বাথরুম বেসিনের যে কল সেই কল পর্যন্ত ভেঙে নিয়ে গেছে চোর। লক্ষীর ঘট পর্যন্ত ছাড়েনি সেই চোরেরা প্রায় সমস্ত লুটপাট করেছে।

হিন্দমোটরের দেবাইপুকুর বুলার বাড়ি।যার নাম “সুন্দর বাড়ি”। কলকাতায় থাকেন বুলা চৌধুরী মাঝে মধ্যে হিন্দমোটরের বাড়িতে আসেন।হিন্দমোটরে তার দাদা বৌদি এবং ছোট ভাই থাকেন।তারা জানা আগেও তিনবার চুরি হয়েছে এই বাড়িতে।

পুলিশে অভিযোগ করা হয়েছিল।পুলিশ পিকেটের ব্যবস্থা করেছিল।কিছুদিন পুলিশ পাহারা দিয়েছিল।তারপর ফাঁকাই থাকে বাড়ি।
গতকাল রাতে পিছনের দরজা ভেঙে ঢোকে চোর।।।

See also  কৃষ্ণনগর: বড়সড় সাফল্য পেল নদীয়া জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ ২৫ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি