আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

অক্সিজেন সিলিণ্ডার পিছু অতিরিক্ত দাম চাওয়ার অভিযোগ উঠলো গাড়ি চালকের বিরুদ্ধে।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বাঁকুড়া : প্রতিটি অক্সিজেন সিলিণ্ডার পিছু অতিরিক্ত দাম চাওয়ার অভিযোগ উঠলো অক্সিজেন সিলিণ্ডারবাহি গাড়ি চালকের বিরুদ্ধে। শনিবার সকালে বাঁকুড়ার বিষ্ণুপুর স্ট্যাচু মোড়ের ঘটনা। অভিযুক্ত ঐ গাড়ি চালক সহ গাড়ি আটকে রাখেন নার্সিং হোম কর্তৃপক্ষ।

অভিযোগকারী ঐ শহরের একটি বেসরকারী নার্সিং হোম কর্তৃপক্ষের অভিযোগ, হুগলির আরামবাগের একটি অক্সিজেন সরবরাহকারী সংস্থার সঙ্গে ছোটো সিলিণ্ডার পিছু ১৬৫ টাকা ও জিএসটি যুক্ত করে চুক্তি করা আছে। এদিন ঐ সংস্থার গাড়ির চালক সিলিণ্ডার পিছু ৩০০ টাকা দাবি করছেন বলে তাদের অভিযোগ।

ঐ গাড়ির চালক বাবলু রায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি তিনি ৩০০ টাকা দাবি করেননি। অকারণেই তাকে আটকে রাখা হয়েছে বলে তার দাবি।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি