আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

অস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার এক কুলতলিতে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,কুলতলি : বিধানসভার নির্বাচনে পালা বদলের পরে একের পর এক ধারাবাহিক সাফল্য উঠে আসছে পুলিশের।অপরাধীদের খুঁজে বের করতে তৎপর পুলিশ।

ভাঙড়,ক্যানিং, জীবনতলা, জয়নগরের পর কুলতলিতে অস্ত্র উদ্ধার ।আবার বড়সড় সাফল্য পেল বারুইপুর পুলিশ জেলার কুলতলি থানার পুলিশ।অস্ত্র ও কার্তুজ সহ গ্রেপ্তার এক ব্যক্তি কুলতলিতে।

কুলতলি থানার আই সি নির্মল দাসের নির্দেশে এস আই সায়ন ভট্টাচার্য ও এস আই গৌতম মন্ডল সহ পুলিশের বিশেষ টিম কুলতলি থানার কেওড়াখালির বাড়ি থেকে অস্ত্র ও কার্তুজ সহ গ্রেপ্তার করে আয়েদ আলি মোল্লা অরফে বটুকে মঙ্গলবার রাতে।ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ৯ এম পিস্তল,২ রাউন্ড কার্তুজ ও একটি গ্রেনেড।

বুধবার ধৃতকে কুলতলি থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে ১৪ দিনের পুলিশ হেপাজতের আবেদন করে কুলতলি থানার পুলিশ।ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় তদন্ত কারি পুলিশ আধিকারিক ।

See also  বিশ্বজুড়ে করোনা আতঙ্ক তবু থেমে থাকেনি কবির কলম

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি