আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার এক

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার এক জয়নগরে।জয়নগর থানার রাজাপুর করাবেগ পঞ্চায়েতের বিশ্বাসের চক এলাকায় আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগ দায়ের করেন স্থানীয় মানুষজন।

আর সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে জয়নগর থানার পুলিশ বিশ্বাসের চকের বাড়ি থেকে শংকর মন্ডল নামে এক ব্যক্তিকে শুক্রবার রাতে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসে। ধৃতকে শনিবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছে জয়নগর থানার পুলিশ।

ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় পুলিশ।

See also  একাধিক দাবিকে সামনে রেখে মনিরতট পঞ্চায়েত প্রধানের কাছে গণ ডেপুটেশন কর্মসূচি এস ইউ সি আই দলের

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি