আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বারুইপুরে এক নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে সূর্যপুরে আসেন নওশাদ সিদ্দিকি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর : বারুইপুরের সূর্যপুরে এক নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য উওাল।আর মঙ্গলবার মৃত নাবালিকার বাড়িতে গিয়ে মৃতার বাবা,মা ও পরিবারের সাথে দেখা করলেন ভাঙড়ের বিধায়ক তথা আই এস এফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি।

তিনি এদিন নির্যাতিতার পরিবারের সাথে দেখা করে পাশে থাকার আশ্বাস দিলেন।তিনি এদিন বলেন,এই ধরনের নৃশংস, অমানবিক নিষ্ঠুর কাজ যারা করেছে তাদের কোনো ভাবেই যেন রেহাত না করা হয় সরকারের কাছে আবেদন আমার।কঠিনতম শাস্তি এদের প্রাপ্য।উল্লেখ্য,রবিবার সকালে রেললাইনের পাশের একটি পুকুর থেকে ১১ বছরের এক নাবালিকার বস্তাবন্দী দেহ উদ্ধার করে সাধারণ মানুষ। তাকে গণ ধর্ষণ করে নৃশংস ভাবে খুন করা হয়।

আর তার পর থেকে বারুইপুরের সূর্যপুর এখনো উওাল।ইতিমধ্যে এই ঘটনার মূল অভিযুক্ত আনন্দ সরদার সহ তিনজন গ্রেফতার হয়েছে।গঠন করা হয়েছে ৬ সদস্যের সিট।চলছে তদন্ত।আর এরই মাঝে শাস্তির দাবিতে সরব হয়েছে সমাজের সকল স্তরের মানুষ।আর ঐ পরিবারের পাশে এসে দাড়াতে এগিয়ে আসছে সমস্ত রাজনৈতিক দল।আর সেই মতো এদিন ঘুরে গেলেন নওশাদ সিদ্দিকি।

See also  মোদী ৭০ তম জন্মদিন দেশের যুব সমাজ মানাল বেকারত্ব দিবস হিসাবে। টেন্ডিং হল #বেকারত্ব দিবস

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি