আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

চুরির কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের জালে কুখ্যাত চোর,বড়সড় সাফল্য পুলিশের

krishna Saha

Published :

Asansol
WhatsApp Channel Join Now

চুরির অভিযোগ পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বড়সড় সাফল্য পেলো সালানপুর থানার রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ। চুরির ঘটনার তদন্তে নেমে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত যুবকের নাম বিকি বাউরি (২২)। সে রূপনারায়ানপুরেরই বাসিন্দা বলে জানা গেছে।পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ তারিখ রাতে রূপনারায়ানপুরের মহাবীর কলোনীর “সপ্তশ্রী অ্যাপার্টমেন্ট” এর বাসিন্দা হারজিৎ সিংয়ের বাড়িতে এই চুরির ঘটনাটি ঘটে।ঘটনার সময় গৃহকর্তা হারজিৎ সিং নিজের বাড়ির বাথরুমে স্নান করছিলেন।

সেই সুযোগে ঘরে ঢুকে হাত সাফাই করে চম্পট দেয় চোর। পরবর্তীতে চুরির বিষয়টি টের পেয়েই রূপনারায়ানপুর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়।অভিযোগ পাওয়া মাত্রই ঘটনার তদন্তে নামে রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ। এরপর নিজস্ব গোপন সূত্রে খবর পেয়ে গত কাল রাতে রূপনগর এলাকায় অভিযান চালায় পুলিশ বাহিনী।সেখান থেকেই হাতেনাতে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত বিকি বাউরিকে।পুলিশ সূত্রে খবর ধৃত বিকি বাউরি একজন পেশাদার অপরাধী। এর আগেও বিভিন্ন এলাকায় একাধিক চুরির মামলায় সে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। এলাকায় তার বিরুদ্ধে একাধিক চুরির রেকর্ড রয়েছে।আজ (বৃহস্পতিবার) ধৃত অভিযুক্তকে আসানসোল আদালতে পাঠানো হয়েছে।

চুরির ঘটনার পেছনে আর কেউ জড়িত আছে কিনা এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করার স্বার্থে, ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া জারি রয়েছে।

See also  মুখে মাস্ক পরে দূরত্ব বজায় রেখে মন্দিরে বিয়ে করলো যুবক ও যুবতী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি