সত্যজিৎ মালিক , কোতুলপুর:- বাঁকুড়া জেলার উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন দায়িত্ব পেলেন কোতুলপুর বিধানসভার বিধায়ক লক্ষ্মীকান্ত মজুমদার। তাঁকে পাত্রসায়ের মহাবিদ্যালয় এবং চাতরা রামাই পণ্ডিত মহাবিদ্যালয়—এই দুই কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে।এই দায়িত্ব পাওয়ার পর শিক্ষাঙ্গনে উন্নয়নমূলক কাজ আরও গতি পাবে বলে আশাবাদী কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় শিক্ষামহল। উচ্চশিক্ষার পরিকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ছাত্রছাত্রীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে তিনি সক্রিয়ভাবে কাজ করবেন বলেও মনে করা হচ্ছে।

নতুন দায়িত্ব গ্রহণের পর লক্ষ্মীকান্ত মজুমদার বলেন, দুই কলেজের সার্বিক উন্নয়ন, আধুনিক শিক্ষার পরিবেশ গড়ে তোলা এবং ছাত্রছাত্রীদের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণই তাঁর প্রধান লক্ষ্য। তিনি কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সহযোগিতা কামনা করেন।এই নিয়োগকে ঘিরে কোতুলপুর বিধানসভা এলাকার শিক্ষা মহলে ইতিমধ্যেই ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।











