আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

নববারাকপুর বিজেপি উত্তর দমদম মন্ডল ১ এর ২০ নং ওয়ার্ডে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নববারাকপুর : ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত ও মানব সেবায় ব্রতী হয়ে রবিবার সকালে নববারাকপুর বিজেপি উত্তর দমদম মন্ডল ১ এর ২০ নং ওয়ার্ডের ৫৬ নং বুথের উদ্যোগে স্থানীয় পশ্চিম কোদালিয়া আদর্শ শিক্ষা সদন বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বিশেষজ্ঞ চিকিৎসক দের উপস্থিতিতে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির তৎসহ প্রয়োজনে স্বল্প মূল্যে চশমা প্রদান। বিশেষজ্ঞ চোখ ও চিকিৎসক দের তত্ত্বাবধানে
এলাকায় বহু পিছিয়ে পড়া অসহায় মানুষ বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করেন এদিন।

২০ নং ওয়ার্ডের ৫৬ নং পার্টে বুথ সভাপতি সঞ্জয় হালদার, শিল্পা দাস হালদার রা জানান এলাকায় পিছিয়ে পড়া আর্থিক ভাবে দুর্বল দু:স্থ অসহায় মানুষ দের কথা চিন্তা করে সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে এই স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন। ওয়ার্ডের বিজেপি কর্মী অভিজিৎ পাল, সুদীপ্ত চৌধুরী, রাহুল দাস, অচিন্ত্য চৌধুরী, অচিন্ত্য মুখার্জি, সুদীপ্ত মুখার্জি, বিকাশ দে রা এই মানব সেবার সফলতায় অক্লান্ত পরিশ্রম করেছেন। উপস্থিত ছিলেন উত্তর দমদম মন্ডল ১ এর সাধারণ সম্পাদক তারক ব্যানার্জি, উত্তর ২৪ পরগনা জেলা কনভেনার মৃনাল মুখার্জি, উত্তর দমদম মন্ডল ৩ এর সহ সভাপতি অর্পণা মন্ডল, শিক্ষক দেবাশিস ব্যানার্জি, সমাজসেবী বিশ্বেশ্বর ভট্টাচার্য, রনেন দাস অন্যান্য রা।

See also  কালোবাজারির জন্যে বাড়িতে অক্সিজেন সিলিন্ডার মজুতের অভিযোগে ৩ জন গ্রেপ্তার কালনায় - উদ্ধার ৭ টি সিলিন্ডার

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি