আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ভারতীয় ক্রিকেটের হ্যাটট্রিক ডে : এক দিনে তিন ভারতীয় দলের ঐতিহাসিক জয়

krishna Saha

Published :

Cricket
WhatsApp Channel Join Now

সুমন্ত দাস, কৃষকসেতু:- ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ১৭ জুন, ২০২৬ দিনটি একটি স্বর্ণাক্ষরে লেখা দিন হিসেবে গণ্য হয়ে রইল। একই দিনে মাঠে নেমেছিল ভারতের তিনটি আলাদা ক্রিকেট দল, আর তিনটি দলই বিশ্বমঞ্চে এক অভূতপূর্ব রেকর্ড গড়ল। সিনিয়র পুরুষ দল, মহিলা বিশ্বকাপ দল এবং ভারত ‘এ’ দল।


১. পুরুষ সিনিয়র দল: শুভমন-ইশানের ঝড়ে চূর্ণ আফগানিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে রানের সুনামি তোলে ভারত। অধিনায়ক শুভমন গিলের চোখধাঁধানো ১৫৪ রান এবং ইশান কিষাণের বিধ্বংসী ১২৫ রানের ওপর ভর করে ভারত ৪০২ রানের পাহাড় গড়ে। জবাবে ব্যাট করতে নেমে আরশদীপ সিং ও অভিষেককারী গুরনূর ব্রারের (উভয়েই ৩টি করে উইকেট) বোলিং তোপে মাত্র ২৩২ রানে অল-আউট হয়ে যায় আফগানিস্তান। ১৭০ রানের এই বিশাল জয়ের সাথে সাথে ৩ ম্যাচের ওডিআই সিরিজ ২-০ ব্যবধানে পকেটে পুরল ভারত।


২. মহিলা দল: মহিলা টি-২০ বিশ্বকাপে নেদারল্যান্ডসকে গুঁড়িয়ে দিল ভারত। টসে জিতে ব্যাট করতে নেমে স্মৃতি মন্ধনার দুর্দান্ত ৭৪ (৪৭ বল) এবং শেফালি বর্মার ৫৫ রানের ওপর ভর করে ভারতীয় মহিলা দল নির্ধারিত ২০ ওভারে ২০৯ রানের বিশাল স্কোর খড়া করে। ব্যাট করতে নেমে ভারতীয় বলারদের সামনে দাঁড়াতে পারল না নেদারল্যান্ডসের ব্যাটিং। ভারতীয় বোলারদের মধ্যে শেফালি বর্মা ৩টি এবং শ্রী চারণী নেন ৪টি উইকেট নেন। নেদারল্যান্ডসকে মাত্র ১১৪ রানে আটকে দিয়ে ৯৫ রানের বিরাট জয় নিশ্চিত করে ভারতীয় মহিলা বাহিনী।


৩. ভারত ‘এ’ দল: শ্রীলঙ্কার মাটিতে ফাইনালে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কায় আফগানিস্তান ‘এ’ দলকে ১০১ রানের হারিয়ে ফাইনালে পৌঁছে গেল তিলক বর্মার ভারত ‘এ’ দল। প্রথমে ব্যাট করে ভারত ‘এ’ দল ৩০১ রানের করে। জবাবে ভারতের স্পিন ও পেসের যৌথ আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি আফগানিস্তান ‘এ’ দল।

See also  সোনামুখী বিধান সভার ধানশিমলা TMC উদ্যোগে " মহিলা ফুটবল খেলা "কে সামনে রেখে দিদিকে বলো কর্মসূচি পালন করা হলো ।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি