আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আপাতত প্রহ্লাদ জোশীকে শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরেই কেন্দ্রীয় মন্ত্রীসভা আপাতত প্রহ্লাদ জোশীকে শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দিলো। কেন্দ্রীয় খাদ্য ও ক্রেতাসুরক্ষা মন্ত্রী ছিলেন তিনি। এবার তাঁর উপরই আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের।

নরেন্দ্র মোদি এবং অমিত শাহের আস্থাভাজন প্রহ্লাদ এই মুহূর্তে উপভোক্তা, খাদ্য ও গণবণ্টন বিষয়ক মন্ত্রী হিসাবে কাজ করছেন। অতীতে সংসদ বিষয়ক মন্ত্রকের দায়িত্বও সামলেছেন। এবার শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল তাঁকে। চারবারের সাংসদ জোশী দীর্ঘদিন বিজেপির সংগঠনে কাজ করেছেন। ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বিজেপির কর্নাটকের প্রদেশ সভাপতি ছিলেন।

কেন্দ্রীয় বিজেপিতেও একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন।সংঘঘনিষ্ঠ হিসাবেও পরিচিতি রয়েছে প্রহ্লাদের। তাঁকেই শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল। উপভোক্তা, খাদ্য ও গণবণ্টন বিষয়ক মন্ত্রী হিসাবেও কাজ করবেন তিনি।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি