আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিদায় বেন স্টোকস: ক্রিকেটের রূপকথা ছড়ানো এক যুগের অবসান!

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সুমন্ত দাস, কৃষকসেতু: ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা, লড়াকু এবং আধুনিক যুগের সেরা অলরাউন্ডার বেন স্টোকস আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ট্রেন্ট ব্রিজে ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি খেলে ক্রিকেটের এক সোনালী অধ্যায়ের ইতি টানলেন ইংল্যান্ডের এই মহানায়ক। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি আমাদের উপহার দিয়েছেন অসংখ্য অবিশ্বাস্য ও রূপকথার মতো মুহূর্ত।


পরিসংখ্যান কখনো বেন স্টোকসের মাহাত্ম্য বোঝাতে পারবে না। যখনই ইংল্যান্ডের জয়ের জন্য অলৌকিক কিছুর প্রয়োজন হতো, তখনই ঢাল হয়ে দাঁড়িয়ে যেতেন তিনি। চাপের মুখে তাঁর মতো ঠান্ডা মাথার ম্যাচ-উইনার ক্রিকেট বিশ্ব খুব কমই দেখেছে।ক্রিকেট মাঠ মিস করবে আপনার এই অদম্য লড়াই, আক্রমণাত্মক অধিনায়কত্ব আর অবিশ্বাস্য সব ক্যাচ। থ্যাংক ইউ, স্টোকসি!

See also  শেষ হল ১২ বছরের সঙ্গ—রাসেল আর কেকেআরে নন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি