আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রথযাত্রার শুভক্ষণে বর্ধমানে শুরু দুর্গাপূজার প্রস্তুতি: তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘের এবারের থিম ‘রামায়ণ’

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now


কৃষক সেতু, কৃষ্ণ সাহা,বর্ধমান, : রথযাত্রার পুণ্য লগ্নেই দুর্গাপূজার ঢাকে কাঠি পড়ে গেল বর্ধমান শহরে। শহরের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হলো খুঁটি পূজা, যার মধ্যে অন্যতম ছিল তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘের দুর্গাপূজা। এবছর তাদের পূজো ৪৪তম বর্ষে পদার্পণ করলো এবং তাদের থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে মহাকাব্য ‘রামায়ণ’।
বৃহস্পতিবার মহা ধুমধামের সঙ্গে তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘে দুর্গোৎসবের খুঁটি পূজা অনুষ্ঠিত হয়।

এই শুভ অনুষ্ঠানের উদ্বোধন করেন সংঘের সভাপতি এবং পুনরায় পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব সভাপতি নির্বাচিত রাসবিহারী হালদার।
রাসবিহারী বাবু জানান, প্রতি বছরই তাঁদের দুর্গা প্রতিমা দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ থাকে। এবছরও তার ব্যতিক্রম হবে না। মেদিনীপুরের এক শিল্পী খড়, দোগলা পাতা এবং ফলের বীজ ব্যবহার করে মা দুর্গার প্রতিমা তৈরি করবেন, যা এক বিশেষ আকর্ষণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


তিনি আরও জানান, এই বছরের পূজার থিমের জন্য ৪০ লক্ষ টাকা বাজেট ধরা হয়েছে। রামায়ণকে থিম হিসেবে বেছে নেওয়ার কারণ হিসেবে রাসবিহারী বাবু বলেন, “অনেক চিন্তা ভাবনা করার পর আমরা দেখেছি রামায়ণ একটি পৌরাণিক কাহিনী ও মহাকাব্য যা আমরা অনেকেই জানি, কিন্তু দুর্গাপূজায় এটি থিম হিসাবে এর আগে কখনও হয়নি।

আমরা অনেক চিন্তাভাবনা করেই ঠিক করেছি যাতে মানুষের ভালো লাগে।” তিনি আশাবাদী যে, প্রতি বছরের মতো এবারও তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘের পুজো জেলার সেরা থিম হিসেবে চিহ্নিত হবে।

See also  জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ করার সময়উদ্ধার নর কঙ্কাল । ভয়ে শিউরে উঠলেন শ্রমিকরা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি