আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দক্ষিণ দামোদরে চরম বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল জনজীবন, বিপাকে স্বাস্থ্যকেন্দ্র ও নার্সিংহোম

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষকসেতু বাংলা :- গত কয়েকদিন ধরে পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদর এলাকার রায়না, খণ্ডঘোষ, মাধবডিহি-সহ বিস্তীর্ণ অঞ্চলে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ার মধ্যে দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় নাভিশ্বাস উঠেছে এলাকার বাসিন্দাদের।

সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র, সরকারি হাসপাতাল এবং বেসরকারি নার্সিংহোম। সেখানে প্রতিদিন শত শত রোগীর চিকিৎসা চলছে। বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় চিকিৎসা পরিষেবা সচল রাখতে বাধ্য হয়ে জেনারেটরের উপর নির্ভর করতে হচ্ছে কর্তৃপক্ষকে। তবে নতুন করে সমস্যা তৈরি হয়েছে জেনারেটরের জ্বালানি সংগ্রহ নিয়ে। অভিযোগ, এলাকার একাধিক পেট্রোল পাম্প থেকে বোতল বা জ্যারে ডিজেল সরবরাহে বাধা দেওয়া হচ্ছে। ফলে প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে গিয়ে বিপাকে পড়েছেন হাসপাতাল ও নার্সিংহোম কর্তৃপক্ষ। এর সরাসরি প্রভাব পড়ছে রোগী পরিষেবার উপর।

রোগীর পরিবারের সদস্যদের দাবি, জরুরি পরিস্থিতিতে স্বাস্থ্য পরিষেবা যাতে ব্যাহত না হয়, তার জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। একই দাবি তুলেছেন বিভিন্ন নার্সিংহোমের মালিকরাও। তাঁদের বক্তব্য, বিদ্যুৎ সমস্যার পাশাপাশি ডিজেল সংগ্রহে বাধার কারণে চিকিৎসা পরিষেবা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ছে। এখন দেখার বিষয়, সাধারণ মানুষের দুর্ভোগ এবং স্বাস্থ্য পরিষেবার এই সংকট মোকাবিলায় প্রশাসন কত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

See also  রেল গেটে আটকে থাকা গাড়িতেই প্রসব

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি