আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দ্রব‍্যমূল‍্য বৃদ্ধির প্রতিবাদে বামেদের পথসভা বর্ধমানে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পাপাই সরকার ( পূর্ব বর্ধমান ) :- দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা দেশ জুড়ে প্রতিবাদ চলছে। সেই প্রতিবাদ সভার অংশ হিসেবে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী বর্ধমান শহর ১ এরিয়া কমিটির উদ্যোগে পূর্ব বর্ধমান শহরের বোরহাট শ্রমিক অধ্যুসিত এলাকায় পথসভা অনুষ্ঠিত হল ।উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সম্পাদক শ্রমিক নেতা নজরুল ইসলাম, জেলা নেতৃত্ব সুপর্ণা ব্যানার্জি, এরিয়া কমিটির সদস্য শেখ স্বরূপ।

 

সভায় নেতৃত্ব বলেন কেন্দ্রের মোদী সরকারের নীতির কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া । একটার পর একটা রাষ্ট্রায়ত্ত কল কারখানা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে । কৃষি বিল পাশ করে আগামী দিনে এক ভয়াবহ বিপদের মুখে ঠেলে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। এর বিরুদ্ধে আগামী দিনে জোরদার আন্দোলন গড়ে তোলার বার্তা দেন নেতৃত্ব। সভায় সভাপতিত্ব করেন বাসুদেব সেনগুপ্ত।

See also  যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত ছাত্রের নামে হাসপাতালের নামকরণ করার প্রতিবাদে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দা ও স্বপ্নদীপ কুন্ডু স্মৃতি রক্ষা কমিটির সদস্যরা।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি