আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

এক কয়লা গরু চোরকে শুইয়ে রেখেছেন উডবার্ন ওয়ার্ডে” ; মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রথীন রায় :- CBI তলবের পরে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডল অসুস্থ হয়ে এসএসকেএম এর উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন ! যা নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে ! এবার সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী !
রাজ্যের বিরোধী নেতা বলেন, ”মমতা বন্দ্যোপাধ্যায় এক কয়লা গরু চোরকে শুইয়ে রেখেছেন উডবার্ন ওয়ার্ডে ! উডবার্ন ওয়ার্ডটা তৈরি করেছিল কেন ?
সেখানে রাজ্যপাল, বিশিষ্ট কোন ব্যক্তি, বয়স্ক মানুষদের কোন কিছু হলে তাদের চিকিৎসা বা কেয়ার নেওয়া হবে ! গরু চোরের রাখার জন্য নয় !

 

তিনি আরও অভিযোগ করেন, “পশ্চিমবাংলায় কোন আইন শৃঙ্খলা বলতে কিছুই নেই ! তিনি কখনও ছোট ঘটনা বলেন, কখনও বলেন, একটা হিন্দুর মরে গেলে তোমরা টিভিতে এসব করছ ! এগুলো করে প্রশাসন এবং তার সঙ্গে সঙ্গে সংবিধানের একটা বড় স্তম্ভ মিডিয়াকে তিনি চাপে রাখছেন ! তিনি আরও বলেন, “এখন রাজ্যের প্রশাসনিক কত্রী যদি এই বিষয়গুলো রাজনীতির ঊর্ধ্বে উঠে নিরসন না করেন তাহলে বেপরোয়ারা তো বেপরোয়া হয়ে উঠবেই ! রাজ্যের সব থানাগুলোকে পার্টি অফিসে পরিণত করা হয়েছে ! থানার লোকেরা ভয় থাকে যদি তৃণমূলের লোক খুন ধর্ষণ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সেই পুলিসের পানিশমেন্ট পোস্টিং হবে !

See also  একলক্ষী তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি