আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বারুইপুরে পুলিশ কিয়স্ক উদ্বোধন, ডানকুনিতে ৬০০ কোটির শিল্প প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:
বারুইপুরের সূর্যপুরে নাবালিকা ধর্ষণ ও হত্যার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই প্রতিশ্রুতি রক্ষা করেই আজ তিনি সূর্যপুরে নবনির্মিত পুলিশ কিয়স্কের উদ্বোধন করবেন। নির্যাতিতার মায়ের আবেদনের পর প্রশাসনের উদ্যোগে এই পুলিশ কিয়স্ক তৈরি করা হয়েছে বলে জানা গেছে।

আজ সকাল ১১টায় কিয়স্কের উদ্বোধনের পাশাপাশি মুখ্যমন্ত্রী নিহত নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের খোঁজখবর নেবেন এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেবেন।

অন্যদিকে, রাজ্যের শিল্পোন্নয়নের ক্ষেত্রেও আজ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিকেল সাড়ে ৪টায় হুগলির ডানকুনিতে লাক্স ইন্ডাস্ট্রিজের নতুন উৎপাদন ইউনিটের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। প্রায় ৬০০ কোটি টাকার এই শিল্প বিনিয়োগের ফলে এলাকায় নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

প্রশাসনের মতে, আইন-শৃঙ্খলা জোরদার করার পাশাপাশি শিল্প ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যেই সরকার ধারাবাহিকভাবে একাধিক উদ্যোগ গ্রহণ করছে।

কৃষকসেতু নিউজ বাংলা
“বাংলার মাঝে, খবরের খোঁজে”

See also  নারদ কাণ্ডে ‘গ্রেপ্তার’ ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়ক ,কোর্টে দেখে নেব’, পালটা চ্যালেঞ্জ রাজ্যের মন্ত্রীর

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি