আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ভরাডুবির পর সুর বদল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানালেন মমতা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নিজস্ব সংবাদদাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে দাবি করেছিলেন, তিনি এই ফলাফল মানেন না এবং নিজেকে পরাজিত বলেও স্বীকার করেননি। সেই অবস্থান থেকে সরে এসে শনিবার ফেসবুক লাইভে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানান।

লাইভে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষের স্বার্থে ভালো কাজ হলে তিনি তার পাশে থাকবেন। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও রাজ্যের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে সহযোগিতার বার্তা দেন তিনি।

এদিকে নির্বাচনের পর গত দুই মাসে তৃণমূলের একাধিক নেতা-কর্মীর দলত্যাগ ও অভ্যন্তরীণ অস্থিরতা রাজনৈতিক মহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে মমতার শুভেচ্ছা ও সহযোগিতার বার্তাকে ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা।

See also  কুঁড়ে ঘরের খুদে শিল্পীর মায়াবী গানের সুরের জাদুতে মুগ্ধ সংগীতপ্রেমী কুল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি