আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো চন্দ্রকোনা ও গড়বেতা জনকল্যাণ কাঠ ব্যবসায়ী সমিতি।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

চন্দ্রকোনা ও গড়বেতা জনকল্যাণ কাঠ ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রতি বছর দুস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়াতে কম্বল বিতরণ সভা অনুষ্ঠিত হয় এ বছর আজ একাধিক দুঃস্থ ও অসহায় মানুষের হাতে চারা গাছ ও কম্বল তুলে দেয়া হল। সারা বছর সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে চন্দ্রকোনা গড়বেতা জনকল্যাণ কাঠ ব্যবসায়ী সমিতি।

আজ চন্দ্রকোনা গড়বেতা জনকল্যাণ কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হলো। কাঠ ব্যবসায়ী সমিতির সম্মেলন এ বছর ৮ম বর্ষে পদার্পণ করেছে। কাঠ ব্যবসায়ী জনকল্যাণ সমিতির উদ্যোগে আগামী দিনে আরো বেশি সংখ্যক অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথাও জানান সভাপতি গোপাল সামন্ত।

উপস্থিত ছিলেন চন্দ্রকোনা ও গড়বেতা জনকল্যাণ কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি গোপাল সামন্ত, সম্পাদক আব্দুল লতিফ খান, চন্দ্রকোনা প্রতিমা পাত্র, চন্দ্রকোনা থানার পুলিশ আধিকারিক সহ আরো অনেকে।

See also  বর্ধমান স্টেশনে তিন বিষধর সাপ-সহ তিনজন আটক, শুরু বন দপ্তরের তদন্ত

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি