আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

থেমে গেল কেল্টুর শয়তানি। বেড়ে গেল বিড়ালের মস্তানি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নারায়ণ দেবনাথ আজ সকাল সওয়া দশটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে । তাঁর প্রয়াণে শোকস্তব্ধ তাঁর অগণিত ভক্ত ও অনুরাগীরা । শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে হাওড়ার শিবপুর মহা শ্মশানে । সম্প্রতি হাসপাতালেই শিল্পীর হাতে তুলে দেওয়া হয় পদ্মশ্রী পুরস্কার ৷ বিধায়ক অরূপ রায় ও অতিরিক্ত মুখ্যসচিব বি পি গোপালিকা হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করে ওই সম্মান প্রদান করেন । সে সময় ভেন্টিবাইপ্যাপ সাপোর্টে ছিলেন শিল্পী । গত ২৪ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন নারায়ণ দেবনাথ

 

। তার আগে তাঁকে দেখতে তাঁর বাড়িতে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । রাজভবন থেকে শিল্পী নারায়ণ দেবনাথের চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকার ব্যবস্থা করা হয় । শিল্পীর প্রয়াণে শোকে ভেঙে পড়েছে তাঁর পরিবার ৷ ১৯২৫ সালের ২৫ নভেম্বর ব্রিটিশ শাসিত ভারতের হাওড়ায় জন্মগ্রহণ করেন নারায়ণ দেবনাথ ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইন্ডিয়ান আর্ট কলেজে ভর্তি হন ৷ যদিও তা শেষ করতে পারেননি তিনি ৷ পরে বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থায় কাজ শুরু করেন ৷

 

তাঁর রেখা, লেখা বদলে দিয়েছিল শৈশব ৷ হাঁদা ভোঁদা শুরু হয়েছিল ১৯৬২ সাল থেকে ৷ যার বয়স পেরিয়েছে ৫০, এবার থামল হাঁদার জব্দ হওয়া ৷ এছাড়া নন্টে ফন্টে ১৯৬৯-এ প্রথম কিশোর ভারতীতে প্রকাশিত হয় ৷ নন্টে, ফন্টে আর কেল্টুদা, বাঁটুল দি গ্রেট আজ একুশ শতকেও সমান জনপ্রিয় ৷ ২০২১-এ তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে কেন্দ্রীয় সরকার ৷

 

১৩ জানুয়ারি বিকেলে তাঁকে হাসপাতালে দেখতে যান রাজ্যের স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা ও সমবায় মন্ত্রী অরূপ রায় । সেখানে পরিবারের সদস্যদের উপস্থিতিতে নারায়ণ দেবনাথের হাতে পদ্মশ্রী পুরস্কার ও মানপত্র তুলে দেওয়া হয় । ২০১৫ সালে পশ্চিমবঙ্গ সরকার নারায়ণ দেবনাথকে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করে । শিশু সাহিত্যে অবদানের জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারও পেয়েছেন তিনি ৷

See also  আগুন লাগলেও রেল কর্মীদের তৎপরতায় বড়সড় অঘটনের হাত থেকে রক্ষা পেলেন ডাউন শান্তিনিকেতন এক্সপ্রেসের যাত্রীরা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি