আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

শ্রাবন মাসে এই ৬ শিবলিঙ্গে জল ঢালার সেরা দিন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

হিন্দুধর্মে শ্রাবণ মাসকে মহাদেবের সবচেয়ে প্রিয় মাস বলে মনে করা হয়। এই মাসের প্রতিটি দিনই পবিত্র হলেও সোমবারের গুরুত্ব সবচেয়ে বেশি। কারণ সোমবার শিবের আরাধনার বিশেষ দিন। তাই অনেক ভক্ত গোটা শ্রাবণ মাস ব্রত পালন করতে না পারলেও অন্তত শ্রাবণের সোমবারগুলিতে উপবাস ও পুজো করেন। তবে শুধু সোমবার নয়, এই মাসে আরও ছয়টি বিশেষ তিথি রয়েছে, যেদিন মহাদেবের জলাভিষেক করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়।

শ্রাবণ মাসে প্রদোষ ব্রতের বিশেষ গুরুত্ব রয়েছে। বাংলা পঞ্জিকা অনুযায়ী ১৭ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস। এই মাসে সোম প্রদোষ ব্রত পালিত হবে আগামী ১০অগস্ট। আবার ভৌম প্রদোষ ব্রত রয়েছে আগামী ২৫ অগস্ট। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই দুই দিনে শিবলিঙ্গে জলাভিষেক করলে শ্রাবণ সোমবার পালনের সমান পুণ্য লাভ করা যায়। আগামী ১১ অগস্ট পালিত হবে শ্রাবণ শিবরাত্রি। এই তিথিকে মহাদেবের আরাধনার অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে ধরা হয়। বিশেষ করে যাঁদের বিয়েতে বাধা রয়েছে বা দাম্পত্য জীবনে অশান্তি চলছে, তাঁদের জন্য এই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

এই দিনে শিবলিঙ্গে জল নিবেদন করলে দাম্পত্য জীবনের নানা সমস্যা দূর হয় এবং সংসারে সুখ, শান্তি ও সম্প্রীতি বজায় থাকে বলে ধর্মীয় বিশ্বাস।শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ২৮ অগস্ট শ্রাবণ পূর্ণিমা পালিত হবে। এই দিনেই রাখি বন্ধন উৎসব উদযাপিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শ্রাবণ পূর্ণিমায় শিবলিঙ্গে জলাভিষেক করলে পরিবারে সুখ, শান্তি এবং ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে। তাই শ্রাবণ মাসে সোমবারের পাশাপাশি এই বিশেষ তিথিগুলিতেও মহাদেবের আরাধনা করলে ভক্তরা বিশেষ আশীর্বাদ লাভ করেন বলে মনে করা হয়।

See also  পরমহংস শ্রী নিগমানন্দ সরস্বতী মহারাজের ১০৮তম ধর্মসভায় ভক্তদের ঢল, নন্দনপুরে ধর্মীয় সম্প্রীতির বার্তা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি