আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বারুইপুরে এক ১১ বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় রণক্ষেত্র বারুইপুরের সূর্যপুর,গ্রেফতার দুই,গণপিটুনিতে মৃত এক

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর : রাজ্যে আবার ধর্ষণের ঘটনা।রনক্ষেত্র বারুইপুর।এক ১১ বছরের নাবালিকা কে ধর্ষণ করে খুনের অভিযোগে রবিবার উত্তাল হলো বারুইপুর।বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুর থেকে দেহ উদ্ধার।রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় এক যুবককে শেষবার ওই নাবালিকার সঙ্গে দেখা যায়।তাকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা।এই ঘটনায় আরও তিন জন যুক্ত বলে দাবি স্থানীয় মানুষের। আর এরই মাঝেই এক যুবককে খুঁজে বের করে তাঁকে পিটিয়ে মারা হয় বলে জানা গিয়েছে। মৃত যুবকের নাম ইন্দ্র তাঁতি (২৪)।

বারুইপুর থানা এলাকার ধপধপি-২ নং পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকার রেল লাইনের পাশের পুকুর থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে,ওই নাবালিকা শনিবার বিকেল ৪টে থেকে নিখোঁজ ছিল।খাবার কেনার নাম করে বাড়ি থেকে বের হয়েছিল ওই নাবালিকা। স্থানীয়দের দাবি, চারজন যুবক ওই নাবালিকাকে তুলে নিয়ে যায়।

এ দিন সকালে নাবালিকার দেহ উদ্ধার করা হয়।আর এই ঘটনার জেরে রবিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে সূর্যপুর হাট এলাকা। দেহ আটকে রেখে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা।আগুন ধরিয়ে রাস্তায় বিক্ষোভ দেখায় তারা।পাশাপাশি সূর্যপুর রেল স্টেশনে দীর্ঘ সময় ধরে রেল লাইনে অবরোধ করে স্থানীয়রা।এর জেরে লক্ষ্মীকান্তপুর নামখানা লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী সহ বারুইপুর থানার পুলিশ।

স্থানীয়রা প্রভাস মণ্ডল নামে এক অভিযুক্তকে ধরে ফেলে। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।পরে আরও একজনকে পুলিশ গ্রেফতার করে।বাকিদেরখোঁজে এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ।এদিকে মৃত নাবালিকার বাবার সাথে ফোনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে কথা হয়।মুখ্যমন্ত্রী মঙ্গলবার মৃত নাবালিকার বাবার সাথে দেখা করবেন বলে জানা যায়।আর মুখ্যমন্ত্রীর আশ্বাসে দীর্ঘ সময় পরে অবরোধওঠে।

পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্তের কাজ চালাছে।দ্রুত এই ঘটনার সাথে যুক্তদের কঠোর শাস্তি দেওয়ার আশ্বাস দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।তবে এলাকায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।

See also  রাতে আগুনে পুড়ল গোয়ালঘর, মৃত তিন গবাদি পশু

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি