সুমন্ত দাস, কৃষকসেতু : ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আয়োজিত জাতীয় ইন্টার-স্টেট অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মহিলাদের হ্যামার থ্রো-তে নতুন সিনিয়র জাতীয় রেকর্ড গড়েছেন ১৮ বছর বয়সী অনুষ্কা যাদব।

উত্তর প্রদেশের বাগপতের এই তরুণী একই প্রতিযোগিতায় মাত্র ৪০ মিনিটের ব্যবধানে দুবার নিজের রেকর্ড ভেঙে ভারতের কনিষ্ঠতম সিনিয়র জাতীয় রেকর্ডধারী হওয়ার গৌরব অর্জন করেছেন।










