আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মাধ্যমিকে উজ্জ্বল সাফল্য আমরাল হাই স্কুলের, সর্বোচ্চ নম্বর সুমন রুইদাসের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান জেলার বেরুগ্রাম অঞ্চলের আমরাল হাই স্কুল এবারের মাধ্যমিক পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই ফলাফলে খুশির হাওয়া স্কুল চত্বর থেকে গোটা এলাকাজুড়ে।

 

বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে মোট ৩১ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে সুমন রুইদাস। তার প্রাপ্ত নম্বর ৬৫৭।
এছাড়াও, বিদ্যালয় থেকে মোট ৬ জন ছাত্রছাত্রী প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। প্রত্যন্ত এলাকার এই বিদ্যালয়ের এমন সাফল্যে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকাবাসীরা অত্যন্ত আনন্দিত।

 

বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন, ছাত্রছাত্রীদের কঠোর পরিশ্রম এবং শিক্ষকদের নিয়মিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে। আগামী দিনেও আরও ভালো ফল করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে আমরাল হাই স্কুল।

See also       ধর্ম বনাম রাজনীতি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি