আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

নির্বাচনের আবহে মালদা সীমান্তে তিন বাংলাদেশি আটক, বিএসএফের জালে অনুপ্রবেশের চেষ্টা

krishna Saha

Published :

নির্বাচনের আবহে মালদা সীমান্তে তিন বাংলাদেশি আটক, বিএসএফের জালে অনুপ্রবেশের চেষ্টা
WhatsApp Channel Join Now

 

মালদা: নির্বাচনের আবহে ভারত-বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারির মধ্যেই তিন বাংলাদেশি নাগরিককে আটক করল বিএসএফ। বৃহস্পতিবার রাতে একজন এবং শুক্রবার ভোরে আরও দু’জনকে আটক করেন ৮৮ নম্বর ব্যাটেলিয়ানের কেদারিপাড়া ক্যাম্পের জওয়ানরা। ঘটনাটি হবিবপুর থানার বৈদ্যপুর গ্রামপঞ্চায়েত এলাকার সীমান্তে।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, আটক তিনজন ভিনরাজ্যে কাজ করার পর বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল। সীমান্তে ডিউটির সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে জওয়ানরা তাঁদের আটক করে। ধৃতদের নাম মামুন সেখ, রিপন রায় ও তারেকুল ইসলাম। তাঁদের মধ্যে দু’জনের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এলাকায় এবং অপরজনের বাড়ি কুমারপুরে।

শুক্রবার দুপুরে মেডিকেল পরীক্ষার জন্য ধৃতদের বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদের পর তাঁদের হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে।

ধৃতদের দাবি, তারা মুর্শিদাবাদের লালগোলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে পরে ভিনরাজ্যে কাজে গিয়েছিল। তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও ভারতীয় মুদ্রা উদ্ধার হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

See also  পোস্ট অফিসে আমানতকারীর লক্ষ লক্ষ টাকা প্রতারণা-পোস্টাল এজেন্টের পর এবার সিআইডির হাতে গ্রেপ্তার পোস্ট মাস্টার

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি