আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে হাজার সমালোচনা এর মাঝে নজিরবিহীন দৃষ্টান্ত। চন্দ্রকোনার যুবকের প্রশংসায় পঞ্চমুখ সবাই।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সুমন মণ্ডল, ঘাটাল: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত গাছশীতলা এলাকা যেখানে মিলেছে চারটি গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক। প্রতিদিন এই মোড় দিয়ে অসংখ্য গাড়ি বাইক এবং সাধারণ মানুষের যাতায়াত করেন। দুর্ঘটনা রোধে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে সবসময় সেখানে পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের ডিউটি করেন।

ঠিক সেখানেই সিভিক ভলেন্টিয়ার সন্তু চক্রবর্তী করছিলেন। রাস্তায় একটি মোবাইল ফোন পড়ে থাকতে দেখে সন্তু। মোবাইল ফোনটি সন্তু কুড়িয়ে নিজের কাছে রাখে। পরে জানা যায় ফোনটি একটি ব্যাংক কর্মীর। চন্দ্রকোনা ইউকো ব্যাংকের কর্মী সরিতা সাউ বাড়ি ফিরে বুঝতে পারে মোবাইল ফোনটি পড়ে গিয়েছে।

রাতে নিজের নাম্বারে অন্য ফোন থেকে ব্যাঙ্ক কর্মী ফোন করে জানতে পারে পুলিশ ফোনটি কুড়িয়ে রেখেছে। আজ সকালে চন্দ্রকোনা থানার ট্রাফিক ওসি তাপস কুমার রায় ব্যাংক কর্মী সরিতা সাউয়ের হাতে ফোনটি তুলে দেন।ডিউটিরত অবস্থায় সিভিক ভলেন্টিয়ারের মানবিক রূপ সততা ও কর্তব্য পরায়ণ উজ্জ্বল নজির স্থাপন সন্তু চক্রবর্তীর। এই ঘটনার পর স্থানীয় মানুষের মনে সন্তু চক্রবর্তীকে নিয়ে ভরসা ও শ্রদ্ধা আরো বাড়িয়ে দিল।

See also  বর্ধমানের ‘রাজনন্দিনী কাপ’ ফাইনালে প্রাঞ্জল ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ, উপচে পড়া ভিড়ে জমকালো আয়োজন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি