আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ভোটের নির্ঘন্ট ঘোষণা না হলেও পূর্ব বর্ধমানে চলে এলো এক কোম্পানী আধা সেনা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সুদীপ্ত দত্ত ( বর্ধমান ) :- আজ বর্ধমান স্টেশনে এসে পৌঁছান আধা সেনারা। আপাতত বর্ধমানের পুলিশ লাইন সংলগ্ন একটি স্কুলে থাকবেন তাঁরা। পরে ভোটের সময় বিভিন্ন কেন্দ্রে মোতায়েন করা হবে এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।
পূর্ব বর্ধমানে প্রাথমিক ভাবে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। শনিবার এলো এক কোম্পানী বাহিনী।

কমিশন সূত্রে খবর, জেলায় প্রয়োজন অনুযায়ী ন্যূনতম ২ থেকে সর্বাধিক ৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে পুলিশ জেলাগুলিতে। মূলত ‘স্পর্শকাতর’ বলে চিহ্নিত এলাকাগুলিতে ভোটারদের মনোবল বাড়ানো এবং এরিয়া ডমিনেশন করবে এই কেন্দ্রীয় বাহিনী।
পূর্ব বর্ধমানে প্রাথমিক ভাবে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।
পূর্ব বর্ধমান জেলায় মঙ্গল কোট , কেতুগ্রাম , রায়না ও গলসির মতো ‘স্পর্শকাতর’ জায়গায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়তে পারে বলে সূত্রের খবর।

See also  আন্তর্জাতিক স্তরের’ ক্যারাটে প্রতিযোগীতায় চমকে দেওয়া সাফল্য সিভিক ভলেন্টিয়ারের - গর্বিত পুলিশ মহল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি