আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সোনারপুরে রাতের অন্ধকারে ছুরি দিয়ে নিজের স্ত্রীকে খুন করে পালিয়ে যাওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে।

krishna Saha

Updated :

WhatsApp Channel Join Now

সোনারপুরে রাতের অন্ধকারে ছুরি দিয়ে নিজের স্ত্রীকে খুন করে পালিয়ে যাওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে।

রাতের অন্ধকারে শশুর বাড়িতে এসে নিজের স্ত্রীকে ছুরি দিয়ে খুন করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠলো ঘাতক স্বামীর বিরুদ্ধে। মৃত ওই গৃহবধুর নাম মালা মন্ডল বোস। একটি কল সেন্টারে কর্মরত ছিলেন মালা দেবী। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার শীতলা এলাকায়। অভিযুক্ত স্বামীর নাম সমীর মন্ডল। টেংরা এলাকার বাসিন্দা। সোনারপুর এর নতুন পল্লীতে ভাড়ায় থাকতেন এই দম্পতি।

 

বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর অশান্তির ফলে মৃত মালা দেবীর উপর অকথ্য নির্যাতন করতেন বলে অভিযোগ বাপের বাড়ির লোকের। গত তিন মাস বাপের বাড়িতে চলে আসেন মালা দেবী। গতরাতে স্বামী সমীর মন্ডল মালা দেবীর বাপের বাড়িতে এসে তাকে ছুরি দিয়ে খুন করে চলে যায় বলে অভিযোগ। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছেন। চেষ্টা চালিয়ে যাচ্ছেন মৃত মালা দেবীর স্বামী অভিযুক্ত সমীর মন্ডলের সন্ধানে।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি