আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ইউ.পি.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আইএমএ-তে কঠিন ট্রেনিং শেষ করে লেফটেন্যান্ট পদে নিযুক্ত হয়েছেন গুসকরার চিরঞ্জিত ব্যানার্জী

krishna Saha

Published :

UPSC Examination
WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান আউসগ্রাম থেকে সেখ আব্বাস আলী। ইউ.পি.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আইএমএ-তে কঠিন ট্রেনিং সেই সব পেরিয়ে ভারতীয় সেনার লেফটেন্যান্ট পদে নিযুক্ত হলেন গুসকরার বছর ২৮ এর চিরঞ্জিত ব্যানার্জী ৷ তাঁর এই সাফল্যই এখন পূর্ব বর্ধমান জেলার সকল যুবকের কাছে অনুপ্রেরণা ৷ দেশের জন্য কিছু করে দেখানোর আশা দেখছেন তাঁরাও।

পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম বিধানসভার গুসকরার বাসিন্দা চিরঞ্জিত ব্যানার্জী ৷ তাঁর বাবা উৎপল ব্যানার্জি একজন কোলস্টোরেজের জেনারেটর অপারেটর। ছোট থেকে সেনাবাহিনীতে যোগ দেয়ার অদম্য ইচ্ছা। ২০১৫ সালের দুর্গাপুরে রেলি থেকে সেনাবাহিনীতে সিপাহী হিসেবে যোগদান। সেখান থেকে সেনাবাহিনীর অফিসারদের দেখে অফিসার হওয়ার জেদ মনের মধ্যে রোপন করে চিরঞ্জিত।

ডিউটি সেরে পড়াশোনা অবশেষে 2021 এ তৃতীয়বারের চেষ্টায় ইউ.পি.এস.সি তে উত্তীর্ণ। আইএমএ-তে চার বছরের কঠিন ট্রেনিং শেষ করে লেফটেন্যান্ট পদে নিযুক্ত হয়েছেন গুসকরার চিরঞ্জিত। গুসকরার ছেলের এই সাফল্যে খুশি গুসকরা সহ আউশগ্রামের মানুষজন ৷ বিশেষত, ২৮ বছর বয়সে ভারতীয় সেনার লেফটেন্যান্ট হওয়া চারটিখানি ব্যাপার নয় ৷ তাই এই যুবক আউশগ্রামের তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে ৷

See also  সেহারা বাজার রহমানিয়া আলামিন মিশনে শিক্ষকদের সম্মাননা, সংবর্ধিত সাংবাদিকরাও

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি