আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দীর্ঘদিনের সমস্যা মিটল: বাদুলিয়া কবি সুকান্ত প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের পাকা রাস্তার উদ্বোধন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

খণ্ডঘোষ ব্লকের সগরাই অঞ্চলের বাদুলিয়া গ্রামে অবস্থিত বাদুলিয়া কবি সুকান্ত প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে যাতায়াতের উপযুক্ত রাস্তার অভাব ছিল। অবশেষে সেই সমস্যার স্থায়ী সমাধান হল।

এই গ্রামেরই বাসিন্দা ও প্রাক্তন হাই স্কুলের প্রধান শিক্ষক দেবীপ্রসাদ পাল-এর মহৎ উদ্যোগে নিজের মূল্যবান জমির একটি অংশ দান করার ফলে বিদ্যালয় পর্যন্ত রাস্তা নির্মাণের পথ প্রশস্ত হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘পাড়ায় সমাধান’ প্রকল্পের আওতায় মঙ্গলবার ওই রাস্তার ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হয় এবং দেবীপ্রসাদ পাল মহাশয়ের উপস্থিতিতেই রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম (ফাগুন), শিক্ষক নেতা বিশ্বনাথ রায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসূন মণ্ডল, শিক্ষক বাপন হাঁসদা, সহশিক্ষিকা আয়েশা খাতুন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অরিন্দম ঘোষ এবং এলাকার অন্যান্য বিশিষ্টজনেরা।

নতুন রাস্তা নির্মাণে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় বাসিন্দারা উপকৃত হবেন বলে জানান আয়োজকরা। দীর্ঘদিনের সমস্যার সমাধান হওয়ায় এলাকায় খুশির হাওয়া।

See also  এসআইআর এর কাজ দ্রুত শেষ করার জন্য মঙ্গলকোট বিধানসভার নিগন গ্রামের ১৯৭ নম্বর বুথের বি এল ও সৌরজ্যোতি সিংহ রায় কেও সম্বর্ধিত করা হয়েছে।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি