আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দুর্ঘটনার কবলে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
শুক্রবার রাতে রাজারহাটে একটি ওয়েব সিরিজ়ের শুটিং চলাকালীন একটি বেপরোয়া বাইক এসে ধাক্কা মারে তাঁকে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে । জানা যায় পায়ে এবং কোমরে গুরুতর চোট পান অভিনেত্রী । তাঁর পায়ের হাড় ভেঙে গিয়েছে ৷ এই মুহূর্তে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি । একইসঙ্গে চোট পেয়েছেন সহ অভিনেতা অর্জুন চক্রবর্তীও ৷
রাজারহাটে শুটিং চলছিল ওয়েব সিরিজ ‘মহাভার‍ত মার্ডারস’-এর । শুটিং করছিলেন প্রিয়াঙ্কা সরকার এবং অর্জুন চক্রবর্তী । শুটিং চলাকালীন হঠাৎই ঢুকে পড়ে একটি বাইক । কর্ডন ভেঙে সজোরে ধাক্কা মারে প্রিয়াঙ্কা এবং অর্জুনকে ঘটনায় দুজনেই ছিটকে পড়েন রাস্তায় । গুরুতর আহত হন প্রিয়াঙ্কা । চোট লাগে অর্জুনেরও । আহত দুই অভিনেতাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । প্রাথমিক চিকিৎসার পরে তাঁদের স্থানান্তরিত করা হয় বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ।
চিকিৎসার পর অর্জুনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় । তবে এক্স-রে করার পর দেখা যায় অভিনেত্রীর পায়ের হাড় ভেঙে টুকরো হয়ে গিয়েছে । শনিবারই তাঁর অস্ত্রোপচার হবে বলে জানিয়েছেন ওই হাসপাতালের চিকিৎসকেরা । পুলিশ সূত্রে খবর, ওই বাইকচালক মদ্যপ ছিলেন । ধাক্কা মেরেই বাইক নিয়ে পালিয়ে যান । তাঁর খোঁজ চলছে । আপাতত ওয়েব সিরিজ়ের শুটিং বন্ধ রাখা হয়েছে ৷

 

See also  বৈশালী বন্ধু সংঘ ক্লাবের কালীপুজোর প্রধান আকর্ষণ ছিল যুব আইকন দেবাংশু ভট্টাচার্য্য এবং টলি অভিনেত্রী পায়েল সরকার

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি