বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ ভবানীপুরে krishna Saha Published : 07/09/2021 WhatsApp Channel Join Now রিপোর্ট নয়ন দাঁ, বীরভূম বিজেপির ভাঙ্গন অব্যাহত রেখে সোমবার বীরভূমের রাজনগর ব্লকের ভবানীপুর অঞ্চলে প্রায় ২০০ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলের নাম লেখালেন। এদিন ভবানীপুর অঞ্চলের মুরাদগঞ্জ, গুরকাটা, টাবাডুমরা, বেলেরা ও পেরুল সহ বিভিন্ন এলাকা থেকে এই সকল কর্মী সমর্থকরা বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লেখান। তৃণমূলের এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা। 👁️ 149 See also আমফান ও করো না নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন রায়নার বিধায়ক