আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

অভাবের সংসারে দেহ রক্ষীর খাবার জোটাতে ঘুম ছুটেছে বিধায়িকার

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সঞ্জীব মল্লিক ( বাঁকুড়া ) :- বিধায়কের টালির চালে অবলিলায় যাতায়াত করে রোদের ছটা বা বৃষ্টির ফোঁটা।সেই বিধায়কের বাড়িতে দেহ রক্ষার কাজে এসে কিছুটা অবাক হয়েছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ও।বিধায়কের অবস্থা দেখে তারই সাহায্যের হাত বাড়ালেন।এই বিধায়ক আর কেউ নন বাঁকুড়ার শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি।

প্রথমে কেন্দ্রীয় নেতৃত্বকে ভাষা সমস্যায় বোঝাতে অসমর্থ হন যে একমাস পরে তিনি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রাখতে পারবেন।পরে অবশ্য নিতে চাননি দেহ রক্ষী।কারন তার নিজের এই ভাঙা বাড়িতে কোন অতিথিকে থাকতে দেওয়ার জায়গা নেই। বাহিনীর জওয়ানরা এসে পড়লে নিজের এক আত্মীয়ের বাড়িতে থাকতে দেন।কিন্ত খাওয়াবেন কি।করোনা পরিস্থিতিতে কাজ বন্ধ স্বামীর।

নিজেদের যা জোটে খান।কিন্তু অতিথিদের এই খাবার দিতে তার কষ্ট হয়।মুড়ি আলুভাজা দিয়েই প্রাতরাশ করাচ্ছেন ।বিধায়কের এই অবস্থা দেখে জওয়ানরাই বাজার থেকে নিজেদের খরচায় সব্জি এনে দিচ্ছেন। কষ্ট লাগলে ও তাদের সাহায্য নিতে হচ্ছে।তিনি বারে বারেই বলেছেন সিকিউরিটি তিনি এখনই নিতে চাননি।

 

See also  "রথযাত্রায় ভরা বৃষ্টিতেও অসহায়দের পাশে হেল্প পরিবার: ভালোবাসার খাবার বিতরণে উজ্জ্বল মানবতা"

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি