আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কাজলা জনকল্যাণ সমিতির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ – কাজলা জনকল্যাণ সমিতির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে প্রতি বছরের মতো সমিতির কেন্দ্রীয় অফিসে ৬৭ টি গুচ্ছ সমিতি থেকে প্রায় ৬০০এর অধিক সংখ্যা উক্ত সম্মেলনে অংশগ্রহণ করে মহিলা সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের শুরুতে সদস্যারা বর্ণাঢ্য রেলির মাধ্যমে সম্মেলনে যোগদান করে। সভা প্রথমে স্বনির্ভর গোষ্ঠী নিয়ে দীর্ঘদিনের আন্দোলনের মুখ স্বর্গীয় মানবেন্দ্র নাথ সেন এর আত্মার প্রতি নীরবতা পালনের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। সম্মেলনের সভাপতিত্ব করেন ক্লাস্টার নেত্রী শ্যামলী পাল ।
সম্মানীয় অতিথিগণ হিসাবে উপস্থিত ছিলেন শ্রীযুত তরুণ কুমার দেবনাথ, স্বনির্ভর প্রফেশনাল ফোরামের প্রতিষ্ঠাতা। শ্রীমতি মিনতি মাইতি , ক্লাস্টার নেত্রী, দীপক বড় পান্ডা, অধ্যাপক, কলকাতা বিশ্ববিদ্যালয় , কাজলা জনকল্যাণ সমিতির সভাপতি, যুত পশুপতি নন্দী , সহ -সভাপতি, জনাব আকবর আলি খান , সাধারণ সম্পাদক স্বপন পন্ডা।

প্রদীপ প্রজজ্বল নের মাধ্যমে শ্রী যুত তরুণ দেবনাথ অনুষ্ঠানের শুভারাম্ভ করেন। সমিতির সাধারণ সম্পাদক শ্রী স্বপন পান্ডা তার প্রারম্ভিক বক্তব্যে স্বনির্ভর গোষ্ঠীর ভূমিকা ও প্রকৃতি পরিবেশ রক্ষার কথা তুলে ধরেন। সম্মেলনে মহিলা দের জেগে ওঠার কথা নিয়ে পত্রিকা “জাগরন “প্রকাশ করেন অধ্যাপক দীপক বড় পান্ডা। আলোচনা সভায় নারী ও পুরুষের সমতা, স্বনির্ভর গোষ্ঠীর আয় উদ্যোগ, প্রাকৃতিক পরিবেশ রক্ষায় স্বনির্ভর গোষ্ঠী ও গুচ্ছ সমিতি। উপস্থিত সদস্যগণ নিজেদের জীবনের কথা তুলে ধরেন এবং এই সম্মেলনে থেকে উপরোক্ত বিষয়গুলোর উপর সভা আগামী দিনের চলার জন্য বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা পরিচালনা করেন, চৈতালি পয়ড়্যা ও শ্যামলী পান্ডা। উপস্থিত সকল সদস্যদের ধন্যবাদ জানান সমিতির সাধারণ সম্পাদক স্বপন পন্ডা।কোভিড বিধি মেনে সবাইকে মাক্স প্রদান করা হয়।

See also  আর জি কাণ্ডের দোষীদের ফাঁসির দাবিতে পথে নামলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি