আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বন্য পাহাড়ি টিয়া পাখি ধরে এনে বিক্রীর দায়ে ধৃত যুবক – উদ্ধার ২০ টি টিয়া

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :- একাধীক টিয়া পাখি ধরেএনে সড়ক পথের ধারে বসে চলছিল সেগুলির বিক্রি ।গোপন সূত্রে সেই খবর বুধবার বেলায় পৌছায় পূর্ব বর্ধমানের রায়না থানার পুলিশের কাছে ।খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত বর্ধমান আরামবাগ রোডে বাবরকপুর মোড় এলাকায় পৌছে গিয়ে পাখিগুলি উদ্ধার করে । আটক করা হয়েছে পাখি বিক্রেতাকেও । পাখি সহ ধৃত যুবককে তুলে দেওয়া হয়েছে বনদপ্তরের হাতে ।


পুলিশ জানিয়েছে ,প্রায় ২০ টি টিয়া দুই তিনটি খাঁচায় ভরে নিয়ে এসে মহম্মদ হালিম নামে এক যুবক বাবরকপুর মোড়ে সড়কপথের ধারে বসে বিক্রি করছিল ।ওই যুবকের বাড়ি বর্ধমানের নেরোদিঘি এলাকায় ।যুবক যে টিয়াগুলি বিক্রি করছিল সেগুলি সবই বন্য পাহাড়ি টিয়া বলে পুলিশ জানিয়েছে । পাখি গুলি উদ্ধার করার পাশাপাশি যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় ।

এরপরেই পুলিশ খবর দেয় বন দপ্তরে। বর্ধমানের বনদপ্তরের আধিকারিকরা দুপুরেই থানায় পৌছায়ান । পুলিশ জানিয়েছে ,টিয়া পাখিগুলি সহ বিক্রেতা যুবককে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে ।যুবক পাখিগুলি কোথা থেকে ধরে এনেছিল এবং এই কারবারে আর কারা কারা যুক্ত আছে তার তদন্ত বনদপ্তর শুরু করেছে ।

See also  যুব সাথী ও ভূমিহীন অনুদানে জেলায় নজিরবিহীন সাড়া “মুখ্যমন্ত্রীর প্রকল্পে উপকৃত বহু মানুষ”—বিশ্বনাথ রায়

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি