আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কালী বিসর্জন কে কেন্দ্র করে মেতে উঠল গোটা সোনামুখী শহর

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সৈয়দ মফিজুল ( বাঁকুড়া ) :- প্রাচীন পৌর শহর সোনামুখী কালী বিসর্জনের জন্য বিখ্যাত ।প্রতিবছর দূর-দূরান্ত থেকে সাধারণ মানুষ ভিড় জমান সোনামুখী শহরে কালী ভাসান দেখার জন্য । সোনামুখীর কালী ভাসানের একটি ঐতিহ্য বাজি পোড়ানো । কিন্তু এবছর করোনা সংক্রমনের কথা মাথায় রেখে সেই অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে । সোনামুখী শহরে সরকারি অনুমোদন প্রাপ্ত কালীপুজোর সংখ্যা 19 টি এবং এই পুজো উদ্যোক্তারা সোনামুখী চৌমাথায় একত্রিত হয়ে কার্নিভালে অংশ নিতেন তাও এবার বন্ধ রয়েছে ।


মহামান্য হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে ভাসানের আয়োজন করেছে পুজো উদ্যোক্তারা । সোনামুখী পুলিশ প্রশাসনও সদা সতর্ক রয়েছে । শহরের বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী যাতে করে কালী ভাসানকে কেন্দ্র করে কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় । অনুষ্ঠানে কাটছাঁট হলেও মানুষের আনন্দ উচ্ছ্বাসে কোন খামতি নেই তেমনই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায় ।

See also  দামোদরের ভয়াল গ্রাস! মুহূর্তে ভেঙে গেল বালির বস্তার বাঁধ, চোখের সামনে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে একের পর এক ফসলি জমি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি