আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ডাউন দুন একসপ্রেস থেকে উদ্ধার ৭৩ টি কচ্ছপ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বর্ধমান ( প্রদীপ চট্টোপাধ্যায় ) :- জিআরপির তৎপরতায় ফের ডাউন দুন এক্সপ্রেস  থেকে উদ্ধার হল প্রচুর কচ্ছপ । শুত্রুবার সকালে ডাউন দুন এক্সপ্রেস বর্ধমান স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফরমে  পৌছাতেই জিআরপি জেনারেল বগিতে তল্লাশি চালানো  শুরু করে । তল্লাশিতে একটি পিঠ ব্যাগ ও দুটি বস্তা থেকে উদ্ধার হয় ৭৩ টি কচ্ছপ । কচ্ছপ পাচারের অভিযোগে জিআরপি এক মহিলাকে গ্রেফতার করেছে । কচ্ছপ উদ্ধারের  বিষয়টি এদিনই  বনদফতরে জানানো হয় ।  বনদফতরের কর্মীরা কচ্ছপগুলি উদ্ধারকরে  বর্ধমানের রমনাবাগান অভয়ারণ্যে  নিয়ে যায় । 
বনবদফতরের আধিকারিকরা জানিয়েছেন , উদ্ধার হওয়া কচ্ছপগুলি  শিঘ্রই গঙ্গায় ছেড়ে দেবার ব্যবস্থা করা হবে । 
জিআরপি সূত্রে  জানাগেছে , কচ্ছপ পাচারের ঘটনায় যে মহিলাকে  গ্রেফতার করা হয়েছে তাঁর নাম পান্নি । উত্তর প্রদেশের জগদীশপুরে বাড়ি ধৃত মহিলার। বনদফতরের আধিকারকরা  মনে করছেন কচ্ছপ গলি কোন নদী থেকে ধরা হয়েছিল । ট্রেনে কচ্ছপ পাচার রুখতে এমন অভিযান জারি থাকবে বর্ধমান স্টেশানের জিআরপি কর্তারা জানিয়েছেন । 

See also  পুরভোটের আসন পেয়েই সুর বদল বনগাঁর MP শান্তনু ঘনিষ্ঠ BJP নেতার

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি